অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী
আইএসআইএলের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে প্রধান লাভবান হচ্ছে মার্কিন
অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির
ঠিকাদারি পেয়েছে মার্কিন অস্ত্র নির্মাতা বিশাল প্রতিষ্ঠান রেথেওন। এ সব
ক্ষেপণাস্ত্র সিরিয়া ও ইরাকে ব্যবহার করবে আমেরিকা।
এদিকে, আমেরিকার সামরিক বাহিনী অস্ত্র খাতে ব্যাপক ব্যয় করবে বলে
সম্ভাবনা সৃষ্টি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে মার্কিন অস্ত্র নির্মাণকারী
প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। এরইমধ্যে এ সব প্রতিষ্ঠানের
শেয়ারের দাম এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে গেছে।
তাকফিরি গোষ্ঠীগুলো যে সব সামরিক যান ব্যবহার করছে সেগুলোর নির্মাতা
প্রতিষ্ঠানগুলোর শেষ পর্যন্ত মোটা অংকে লাভ হবে। আমেরিকায় নির্মিত এ সব
সাঁজোয়া যান ইরাকি বাহিনীর কাছ থেকে লুট করে নিয়েছে তাকফিরি সন্ত্রাসী
গোষ্ঠীগুলো। বাজার বিশ্লেষকরা বলছেন, ইরাকি সেনাবাহিনীকে নতুন সামরিক
যানবাহন সরবরাহ করার ঠিকাদারি লকহিড মার্টিন এবং নর্থ্রপ গুরুম্যানের মতো
সংস্থাকে দেয়া হy.
No comments:
Post a Comment